
by অ্যান মোয়ার, ডেভিড জেসেল
নারী আর পুরুষ এক ও অভিন্ন—সেকেন্ড ওয়েইভ ফেমিনিজম বা আধুনিক নারীবাদের এটাই মূলমন্ত্র। সত্তাগত সমতার (Ontolgical Equality) পাটাতনের ওপরই দাঁড়িয়ে আছে নারীবাদ বা ফেমিনিজমের সাংস্কৃতিক সৌধ। কিন্তু আসলেই কি নারী আর পুরুষরা হুবহু এক? তাদের মধ্যে কি কোনোই পার্থক্য নেই? পার্থক্য যা বলা হয় তার কি সবটাই পিতৃতান্ত্রিক সমাজের চাপিয়ে দেওয়া আখ্যান? সবটাই কি নারীদেরকে পদদলিত করার পুরুষতান্ত্রিক ছলচাতুরী? নারী পুরুষের শরীর, মন, মনস্তত্ত্বের গভীরে কি এর কোনোই ছাপ নেই? মানবজাতির হাজার হাজার বছরের সঞ্চিত সামগ্রিক অভিজ্ঞতার সামান্যতম মূল্যও নেই? সবটাই কি গালগল্প, পুরাকথা (myth)?
এরকম নানা গুরুত্বপূর্ণ প্রশ্নের একেবারে গোড়া থেকে উত্তর দেওয়ার জন্য লেখা হয়েছিলো ব্রেইন সেক্স বইটি, যা উক্ত বিষয়ে ক্লাসিকের মর্যাদা লাভ করেছে। বইয়ের লেখকদ্বয় নারী ও পুরুষের মস্তিষ্ক, আচরণ ও প্রবণতার প্রাকৃতিক পার্থক্য বিষয়ে গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেছেন। অত্র গ্রন্থটি সে বইয়ের-ই বাংলা অনুবাদ। আশা করি এটি কৌতূহলী পাঠকের জিজ্ঞাসা কিছুটা হলেও মেটাতে পারবে, এবং নারী-পুরুষ সমতা ও পার্থক্য নিয়ে চলমান বিতর্কে নতুন দৃষ্টিকোণ যোগ করবে।
| প্রকাশক | ওয়াটারমার্ক পাবলিকেশন |
| লেখক | অ্যান মোয়ার, ডেভিড জেসেল |
| অনুবাদক | মুহাম্মাদ শাকিল হোসাইন |
| বিষয় | নারী-পুরুষের পার্থক্য, নারীবাদ |
| ISBN | N/A |
| পৃষ্ঠা | 176 |
| বাঁধাই | পেপার ব্যাক |